হাতির হামলায় প্রাণ গেল এক বন কর্মীর
দি নিউজ লায়ন ; হাতি তাড়াতে গিয়ে হাতির হামলায় প্রাণ গেল এক বন কর্মীর ।সোমবার সন্ধে ছটা ৫০ মিনিট নাগাদ ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বনদপ্তর এর লোধাসুলি রেঞ্জের ফরেস্ট গার্ড বুদ্ধদেব শবর ঝাড়গ্রাম ব্লকের আমলাচটি ভেষজ উদ্যান এলাকায় হাতি তাড়াতে গিয়েছিলেন। ওই এলাকায় চারটি হাতি রয়েছে। সেই সময় আচমকা একটি হাতি এসে বুদ্ধদেব শবর এর ওপর হামলা চালায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে ।
সোমবার রাত দশটা নাগাদ বুদ্ধদেব শবর মারা যায় ।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪২ বছর।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ওই ঘটনার ফলে তার পরিবার এর সকলেই কান্নায় ভেঙ্গে পড়েন। শোকে ভেঙে পড়েন বন দফতরের লোধাসুলি রেঞ্জের কর্মীও আধিকারিকরা।তার বাড়ি ঝাড়্গ্রাম জেলার জামবনি ব্লক এর গিধনী এলাকায়। তিনি লোধাসুলি তে বন দপ্তরের বাংলোতে থাকতেন। রবিবার ঝাড়গ্রাম জেলার গড় শালবনি অঞ্চলের বরিয়া গ্রামের এক বাসিন্দা হাতির হামলায় মারা যায়।
সোমবার ফের ওই অঞ্চলের আমলাচটি এলাকায় হাতির হামলায় মারা গেলেন একজন বন কর্মী।দুটি হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি অঞ্চলে। যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন। একই অঞ্চলে পরপর দুই দিন দুইজনের হাতির হামলায় মৃত্যুর ঘটনায় ওই এলাকার বাসিন্দারা কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন বলে তারা জানান। বনদপ্তর এর পক্ষ থেকে মৃত বন দপ্তরের কর্মী বুদ্ধদেব শবর এর পরিবারকে সমস্ত সরকারি যাবতীয় ক্ষতিপুরণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

Post a Comment